পান-সিগারেটের দোকানের আড়ালে দেশী-বিদেশী মদ বিক্রির অভিযোগে গ্রেফতার ২
দি নিউজ লায়নঃ মালদা শহরের নেতাজি সুভাস রোড এলাকা থেকে দুই বেআইনি মদ বিক্রেতাকে গ্রেফতার করলো পুলিশ । ধৃতেরা পান-সিগারেটের দোকানের আড়ালে দেশী-বিদেশী মদ বেআইনি বিক্রি করছিলো বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০ বোতল দেশি-বিদেশি মদ। শনিবার রাতে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে শহরজুড়ে অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ ।
আর তাতেই নেতাজি সুভাষ রোড এলাকা থেকে দুই বেআইনি মদ বিক্রেতাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই বেআইনি মদ বিক্রেতার নাম রাজকুমার সাহা এবং সুশান্ত সাহা। তাদের বাড়ি মালদা শহরের বালুচর এবং বিবিগ্রাম এলাকায়। দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে বেআইনি মদ বিক্রির অভিযোগ উঠেছিল।
করোনা সংক্রমনের মধ্যে নাইট কার্ফুকে উপেক্ষা করেই গভীর রাত পর্যন্ত দোকান খুলে বেআইনিভাবে মদ বিক্রি করছিলো ওই দুই পানের দোকানদার। এরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া দেশি ,বিদেশি মদের দাম প্রায় কুড়ি হাজার টাকা। রবিবার ধৃত দুই বেআইনি মদ বিক্রেতাকে মালদা আদালতে তুলে ইংরেজবাজার থানার পুলিশ।

Post a Comment